Breaking News

 

Country

3 years ago

Jharkhand minister Jagarnath Mahto: করোনা পরবর্তী উপসর্গে মৃত্যু হল ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর

Jagannath Mahato
Jagannath Mahato

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রয়াত হলেন ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগন্নাথ মাহাতো। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে গত মাস থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি,বৃহস্পতিবার ভোরে মারা যান এই মন্ত্রী। মৃত্যু কালে বয়স হয়েছিল ৫৬ বছর। 

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রথম সারির নেতা জগন্নাথের ২০২০ সালের নভেম্বরে ফুসফুস প্রতিস্থাপন হয়েছিল। তার পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

গিরিডি জেলার ডুমরি বিধানসভা কেন্দ্রে ২০০৫ সাল থেকে টানা ৪ বার ভোটে জিতেছিলেন জগন্নাথ। কিন্ত শারীরিক কারণেই বিগত প্রায় আড়াই বছর ধরে রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না তিনি। তাঁর কো-মর্বিডিটি ছিল বলেও পরিবারের সূত্রে জানা গিয়েছে। 

জগন্নাথের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

You might also like!