Breaking News

 

Country

3 years ago

JEE-Main 2023 Session 2 : বৃহস্পতিবার থেকে শুরু জেইই-মেন ২০২৩ সেশন ২ পরীক্ষা

JEE-Main 2023 Session 2 exam
JEE-Main 2023 Session 2 exam

 

নয়াদিল্লি, ৫ এপ্রিল : আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে জেইই মেন ২০২৩ সেশন ২ পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) পরিচালনায় সেশন ২ পরীক্ষার জন্য ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে। যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি তাঁদের তা দ্রুত করতে বলা হচ্ছে। সেশন ২ এর জন্য পরীক্ষা নেওয়া হবে ৬, ৮, ১০, ১১, ১২, ১৩ ও ১৫ তারিখ। ৮ এপ্রিলের পরীক্ষার জন্য এদিন অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার কথা। পরীক্ষার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

সেশন ১-এ ৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। সেশন ২-এ ২ লক্ষ ৯৪ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা। দেশের বাইরে থেকেও ১৫ জন পরীক্ষা দেবেন। দুই ধাপে এই পরক্ষী হবে। মর্নিং শিফটে বা সকালের শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। বিকালের শিফট হবে বিকাল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এখনও পর্যন্ত সব পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা হয়নি। বি আর্চ ও বি প্ল্যানিং পরীক্ষা একদিনে হবে। বি ইঞ্জিনিয়ারিং ও বি-টেক পেপার দুটো শিফটে হবে। পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, ফটো আইডি নিয়ে যেতে হবে।


You might also like!