
জম্মু, ২২ এপ্রিল : রাস্তা মেরামত ও সংস্কারের কাজ চলছে দ্রুততার সঙ্গে, যদিও এখনও যানবাহন চলাচল স্বাভাবিক হল না গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে। সড়কপথে ভূস্বর্গের সঙ্গে গোটা দেশের সংযোগকারী এই জাতীয় সড়ক মঙ্গলবার তৃতীয় দিনেও বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে আরও ৪-৫ দিন সময় লাগবে।
মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ রয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, জাতীয় সড়কে যানবাহন চলাচল শুরু হতে আরও ৪-৫ দিন সময় লাগবে। উল্লেখ্য, গত ২০ এপ্রিল প্রবল বৃষ্টির জেরে রামবানের বেশ কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটে, ভুস্থূলনে যানবাহন ও সম্পত্তির ক্ষতি হয়েছে ব্যাপক। নানা স্থানে মাটির নীচে চাপা পড়ে রয়েছে গাড়ি। আকস্মিক বন্যায় ৩৭টি বাড়ি ও একটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশাল সম্পত্তির ক্ষতি হয়েছে, তবে কোনও প্রাণহানি হয়নি।
