Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

J P Nadda :নতুন সংসদ ভবন নিয়ে মন্তব্য করে বিপাকে জয়রাম রমেশ, তীব্র সমালোচনা করলেন নাড্ডা

J P Nadda
J P Nadda

 

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : নতুন সংসদ ভবন নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিপাকে পড়লেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। জয়রামকে তীব্র আক্রমণও করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। জয়রাম এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, "নতুন সংসদ ভবনকে মোদী মাল্টিপ্লেক্স বা মোদী ম্যারিয়ট বলা উচিত।"

এই মন্তব্যের সমালোচনা করে শনিবার এক্স হ্যান্ডেলে নাড্ডা লিখেছেন, এই মন্তব্য কংগ্রেসের নিম্নমানের মানসিকতার পরিচয়। নাড্ডা আরও লেখেন, দেশের ১৪০ কোটি জনগণের আশা-আকাঙ্খাকে অপমান করা ছাড়া এটি আর কিছুই নয়। কংগ্রেস যে সংসদ-বিরোধী এমনটা এই প্রথম নয়, ১৯৭৫ সালেও চেষ্টা করেছিল এবং খারাপভাবে ব্যর্থ হয়েছিল।"

You might also like!