
নয়াদিল্লি, ২৫ জুন : জরুরি অবস্থার নির্মমতা শত বছরের বিদেশী শাসনের অত্যাচারকেও পেছনে ফেলে দিয়েছিল। টুইটে লিখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার সকালে টুইট করে নাড্ডা লিখেছেন, ১৯৭৫ সালের ২৫ জুন একটি পরিবার নিজস্ব স্বৈরাচারী প্রবণতার কারণে দেশের মহান গণতন্ত্রকে হত্যা করেছিল এবং জরুরি অবস্থার মতো কলঙ্ক আরোপ করেছিল। যার নির্মমতা শত বছরের বিদেশী শাসনের অত্যাচারকেও পেছনে ফেলে দিয়েছিল।
জে পি নাড্ডা টুইট করে এদিন সকালে আরও লিখেছেন, সমস্ত দেশপ্রেমিকদের প্রতি প্রণাম জানাই যারা এমন দুঃসময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রচন্ড নির্যাতন সহ্য করে লড়াই করেছিলেন। উল্লেখ্য, ১৯৭৫ সালের ২৫ জুন দেশ জুড়ে জারি হয়েছিল ইমারজেন্সি বা জরুরি অবস্থা। জরুরি অবস্থার সময়কার কথা এখনও ভুলতে পারেনি দেশ।
