Country

2 years ago

Rahul Gandhi : বাংলায় আদৌ আসন সমঝোতা সম্ভব! কি বললেন রাহুল?

Mamata Banerjee & Rahul Gandhi (File Picture)
Mamata Banerjee & Rahul Gandhi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করেছিলেন, ইন্ডিয়া জোটে তিনি যোগ্য সম্মান পান না। এবার তাঁর প্রেক্ষিতেই মুখ খুললেন রাহুল গান্ধী। সঙ্গে বাংলার জোটের আসন সমঝোতা কতদূর এগোল, অধীর চৌধুরীর বাংলার শাসকদলকে লাগাতার আক্রমণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন কংগ্রেস সাংসদ।

অসমের কামরূপ থেকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল জানান, 'বাংলায় আমাদের আসন ভাগাভাগির আলোচনা চলছে। খুব শীঘ্রই তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসবে। মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত ভাবে এবং দলেরও খুব ভালো সম্পর্ক। কখনও কখনও এমন হয়, ওঁদের দলের কেউ আমাদের বিষয়ে বিরূপ মন্তব্য করেন আবার আমাদেরও কেউ কেউ কিছু তীর্যক বলে ফেলেন। এগুলো খুবই স্বাভাবিক বিষয়। এর জন্য ইন্ডিয়া জোটের কোনও সমস্যা হবে না।

অপরদিকে সোমবার বাংলায় সংহতি যাত্রা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিরোধী জোটের নাম ইন্ডিয়া আমি দিয়েছি। কিন্তু, বৈঠকে যোগ্য সম্মান পাই না। CPIM বিরোধী জোটকে নিয়ন্ত্রণ করে। তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।' পাশাপাশি তিনি আসন ভাগাভাগি প্রসঙ্গে বলেন, 'আমাকে অনেক অসম্মানিত হতে হয়। আঞ্চলিক দলগুলো যেখানে শক্তিশালী, সেখানে তাদের লড়তে দেওয়া হোক। BJP-কে সাহায্য করবেন না। BJP-কে সাহায্য করলে আমি মাফ করব না। আমার হিম্মত আছে লড়াই করার মতো। কিন্তু, আমাকে লড়তে দেয় না। যত রক্ত দেওয়ার দেব। কিন্তু, BJP-কে একটাও আসন দেব না।'

You might also like!