Country

2 years ago

Aditya-L1 Mission: আদিত্য-এল ১ মিশন উৎক্ষেপণের প্রস্তুতি চলছে পুরোদমে, একের পর এক প্রক্রিয়া সম্পন্ন করছে ইসরো

Aditya-L1  (File Picture )
Aditya-L1 (File Picture )

 

বেঙ্গালুরু, ৩০ আগস্ট : আগামী ২ সেপ্টেম্বর, বেলা ১১.৫০ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে সূর্য অন্বেষণের জন্য রওনা দেবে ভারতের আদিত্য-এল ১ মিশন। পিএসএলভি-সি ৫৭ রকেটের পিঠে চেপে সূর্যকে গবেষণা করতে উড়ে যাবে আদিত্য-এল ১ মিশন। তার আগে উৎক্ষেপণের প্রস্তুতি জোরকদমে চলছে, তা বুধবার এক্স (টুইটার) মাধ্যমে জানালো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ইসরো জানিয়েছে, "উৎক্ষেপণের প্রস্তুতি চলছে পুরোদমে। লঞ্চ রিহার্সাল - যানবাহনের অভ্যন্তরীণ চেক সম্পন্ন হয়েছে।"

সূর্যকে অন্বেষণের জন্য ইসরোর ‘দূত’ হয়ে যাচ্ছে আদিত্য-এল ১। এটি একটি কৃত্রিম উপগ্রহ যা সূর্যকে পর্যবেক্ষণ করবে এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করবে। পৃথিবী থেকে সাড়ে ১০ লক্ষ কিলোমিটার দূরে পাঠানো হবে আদিত্য এল১-কে। সূর্যের অভিমুখে এগিয়ে ওই দূরত্বের পর থামবে উপগ্রহটি। এই অংশকে বলা হয় ল্যাগরেঞ্জ পয়েন্ট। ল্যাগরেঞ্জ পয়েন্ট হল মহাকাশের এমন একটি অঞ্চল যেখানে দু’টি মহাজাগতিক বস্তুর (এ ক্ষেত্রে সূর্য এবং পৃথিবী) আকর্ষণ এবং বিকর্ষণ বল একসঙ্গে ক্রিয়াশীল। ফলে এই অঞ্চলে পৌঁছে কৃত্রিম উপগ্রহ স্থির থাকতে পারে। সূর্য, পৃথিবীর এই ল্যাগরেঞ্জ পয়েন্টই আদিত্য এল১-এর লক্ষ্য। এই অংশে পৌঁছে ইসরোর উপগ্রহটি সর্বক্ষণ সূর্যের দিকে নজর রাখতে পারবে। গ্রহণ বা অন্য কোনও মহাজাগতিক কর্মকাণ্ডে আদিত্য-এল ১ বাধা পাবে না।

You might also like!