Breaking News

 

Country

2 years ago

NIA raid:আইসিস সন্ত্রাসী ষড়যন্ত্র মামলা : কর্ণাটক ও মহারাষ্ট্রের ৪৪টি ঠিকানায় তল্লাশি এনআইএ-এর

NIA raid
NIA raid

 

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : আইসিস সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় কর্ণাটক ও মহারাষ্ট্রের মোট ৪৪টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শনিবার সকাল থেকে কর্ণাটক ও মহারাষ্ট্রের ৪৪টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এনআইএ আধিকারিকরা। সবথেকে বেশি অভিযান চলছে মহারাষ্ট্রের থানে জেলায়।

এনআইএ সূত্রের খবর, শনিবার সকাল থেকে মোট ৪৪টি স্থানে অভিযান চালানো হচ্ছে। এজেন্সি গুপ্তচররা কর্ণাটকের একটি, পুণের দু'টি, থানে গ্রামীণে ৩১টি, থানে শহরে ৯টি এবং ভাইন্দরে একটি জায়গায় অনুসন্ধান করছে৷


You might also like!