
নয়াদিল্লি, ৪ এপ্রিল : বর্ষীয়ান অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। বৃহস্পতিবার কংগ্রেসের সমালোচনা করে শেহজাদ বলেছেন, "নারীশক্তির 'অপমানই' কংগ্রেসের পরিচয়।"
উলেখ্য, হরিয়ানার কাইথালে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় রণদীপ বলছেন, "আমরা হেমা মালিনীকে সম্মান করি, তিনি ধর্মেন্দ্রর সঙ্গে বিবাহিত এবং আমাদের পুত্রবধূ। এরা ফিল্ম স্টার, যাইহোক, আপনারা আমাদের (নির্বাচিত) করুন যাতে আমরা আপনাদের সেবা করতে পারি। কিন্তু সাম্প্রতিক সময়ে ভোটের শাসন শেষ করার ষড়যন্ত্র চলছে।"
এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, "নারীশক্তির 'আপমানই' কংগ্রেসের 'পরিচয়। রণদীপ সুরজেওয়ালার নিষ্ঠুর, অশোভন, ঘৃণ্য, অশ্লীল বক্তব্যের দ্বারা তা আবারও প্রতিষ্ঠিত হয়েছে... তিনি অতীতে 'জনতা'কে 'রাক্ষস' বলেছেন। তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁরা বরাবরই 'নারী বিরোধী'। এই নির্বাচনে নারীশক্তি অবশ্যই তাঁদের শাস্তি দেবে।”
