Country

3 years ago

Wipro : উইপ্রোতে এক ধাক্কায় চারশোর বেশি কর্মী ছাঁটাই

Wipro
Wipro

 

নয়াদিল্লি, ২১ জানুয়ারি : এক ধাক্কায় চারশোর বেশি কর্মী ছাঁটাই করে দিল তথ্য-প্রযুক্তি সংস্থা উইপ্রো। ছা্ঁটাই হওয়া কর্মীদের ই-মেলে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।


কর্মী ছাঁটাইয়ের আগে সংস্থা প্রত্যেক কর্মীর পারফরম্যান্সের মূল্যায়ন করেছিল। সেই মূল্যায়ন রিপোর্ট সন্তোষজনক নয়। সংস্থার তরফে বলা হয়েছে, প্রয়োজনীয় প্রশিক্ষণের পরও তাদের পারফরম্যান্স জঘন্য। তাই, কর্তৃপক্ষ এদের রাখতে বিন্দুমাত্র আগ্রহী নয়। ট্রেনিংয়ের জন্য যে টাকা তাদের পিছনে খরচ করা হয়েছিল, সেই টাকা ফেরত দিতে হবে।পরে অবশ্য জানিয়ে দেওয়া হয় টাকা ফেরত দিতে হবে না। উইপ্রো সরকারিভাবে কর্মী ছাঁটাইয়ের কথা বিবৃতি দিয়ে জানায়নি। তবে সংস্থার একটি আভ্যন্তরীন রিপোর্টে কর্মী ছাটাইয়ের কথা বলা হয়েছে। যারা চাকরি হারালেন, তারা সদ্য সদ্য উইপ্রোতে যোগ দিয়েছিলে। কাজে যোগ দেওয়ার পর তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।


সংস্থার ইন্টারনাল রিপোর্টে বলা হয়েছে, সংস্থার আশা ছিল, প্রত্যেক কর্মী তাদের জন্য বরাদ্দ ক্ষেত্রে দক্ষতা দেখাতে পারবেন। তাদের জন্য সংস্থার তরফ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। প্রত্যেক কর্মীর জন্য সংস্থাকে প্রশিক্ষণের জন্য খরচ করতে হয়েছিল ৭৫ হাজার টাকা করে। দেখা গিয়েছে, প্রয়োজনীয় প্রশিক্ষণের পরেও এই কর্মীদের পারফরম্যান্সে কোনও পরিবর্তন আসেনি। তাই, কর্তৃপক্ষ তাদের আর রাখার প্রয়োজন বোধ করছে না।

You might also like!