Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Country

3 years ago

Indias vaccination more than 209 crore : টিকাকরণে নতুন মাইলফলকে পৌঁছল ভারত, দেশে ২০৯-কোটির বেশি টিকাদান সম্পন্ন

Indias vaccination more than 209 crore
Indias vaccination more than 209 crore

 

নয়াদিল্লি, ১৮ আগস্ট : কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ২০৯.২৭-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে ভারতে, অতিক্রম করেছে নতুন মাইলফলক। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৩১ লক্ষ ৫২ হাজার ৮৮২ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২,০৯,২৭,৩২,৬০৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৮ আগস্ট সারা দিনে ভারতে ৪,৫৪,৪৯১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৮,১৮,৭৩,০৫২-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৫৪,৪৯১ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫,৭৫৪ জন।

You might also like!