Country

2 years ago

Indian Navy Rescues 19 Pakistani Sailors:আরব সাগরে অপহৃত জাহাজ-সহ ১৯ পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

Indian Navy rescued 19 Pak sailors from hijacked ship in Arabian Sea
Indian Navy rescued 19 Pak sailors from hijacked ship in Arabian Sea

 

কোচি, ৩০ জানুয়ারি  : আরব সাগরে সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুদের হাত থেকে আরও একটি অপহৃত জাহাজ ছিনিয়ে আনল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ভারতীয় নৌবাহিনীর সাহায্যে উদ্ধার হলেন ১৯ জন পাক নাগরিক। এক্স হ্যান্ডেলে খবরটি জানিয়েছে নৌবাহিনী। এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, জলদস্যুদের বিরুদ্ধে ৩৬ ঘণ্টার মধ্যে এটা ভারতীয় যুদ্ধজাহাজের দ্বিতীয় সফল অভিযান।

নৌবাহিনী সূত্রে খবর, ইরানি পতাকাবাহী মাছ ধরার ভেসেল আল নাঈমি সোমবার রাতে অপহরণ করে জলদস্যুরা। ১১ জন জলদস্যু-সহ এআই নইমি নামে একটি জাহাজ মাছ ধরার ভেসেলটি অপহরণ করে। অভিযান চালিয়ে অবশেষে ভেসেলটি জলদস্যুদের হাত থেকে ছিনিয়ে এনেছে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ভেসেলটিতে ১৫ জন নাবিক ছিলেন। সকলেই পাকিস্তানের নাগরিক। তাঁদেরও উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলাকারী জাহাজের ১১ জন জলদস্যুকেও পাকড়াও করা হয়েছে বলে নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।

এর কয়েক ঘণ্টা আগে এমভি ইমান নামে আরও একটি ভেসেল এবং সেটির ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে আইএনএস সুমিত্রা জলদস্যুদের হাত থেকে দুটি ভেসেল ছিনিয়ে আনতে সমর্থ হল বলে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।


You might also like!