Country

2 years ago

Amit shah:মাদক-মুক্ত দেশের লক্ষ্য অর্জন করবে ভারত : অমিত শাহ

Amit shah
Amit shah

 

নয়াদিল্লি, ২৬ জুন : মাদক-মুক্ত দেশের লক্ষ্য অর্জন করবে ভারত। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ভারত সরকার দেশে মাদক ব্যবসার অনুমতি দেবে না এবং ভারত হয়ে সারা বিশ্বে মাদক পাচার করতেও দেবে না। সোমবার মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক বছরে 'মাদকমুক্ত ভারত'-এর লক্ষ্যে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সম্পূর্ণ কৌশলটিকে নতুন করে সাজিয়েছে..., আমি এনসিবি এবং অন্যান্য সংস্থাকে তাদের নিরলস প্রচেষ্টার জন্য সাধুবাদ জানাই।

অমিত শাহ বলেছেন, মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে কেন্দ্র, যার সুফল এখন দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, এই নীতির একটি প্রধান স্তম্ভ হল সম্পূর্ণ সরকারি পদ্ধতি, যেখানে বিভিন্ন বিভাগের সমন্বয় নীতিটিকে আরও কার্যকর করে তোলে। অমিত শাহ জোর দিয়ে বলেছেন, মাদকের বিরুদ্ধে অভিযানে দেশের সব বড় বড় সংস্থা বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো তাঁদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে।






You might also like!