Country

3 years ago

Corona is raising concerns in India:১২-হাজারের গণ্ডি পেরোল দৈনিক সংক্ৰমণ; একদিনে মৃত্যু ২৯ জনের, ভারতে চিন্তা বাড়াচ্ছে করোনা!

Corona is raising concerns in India
Corona is raising concerns in India

 

নয়াদিল্লি, ২০ এপ্রিল : ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ ফের বৃদ্ধি পেল, অতিক্রম করল ১২-হাজারের গণ্ডি। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২,৫৯১ জন, এই সময়ে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ২৯ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৬৫,২৮৬-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৫ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। ২৯ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,২৩০-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪২,৬১,৪৭৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৭ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০০,৫৭৪ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,২৮,৩৩২ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৯ এপ্রিল সারা দিনে ভারতে ০২,৩০,৪১৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।


You might also like!