Breaking News
 
Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড Rahul Gandhi :‘দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা’, রাহুলকে তোপ গেরুয়া শিবিরের

 

Country

3 years ago

Population of India : চিনকে মাৎ দিয়ে এগিয়ে গেল ভারত

Indian Population Hike
Indian Population Hike

 

নয়াদিল্লি, ১৯ এপ্রিল : বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা এখন ভারতেই। বুধবার রাষ্ট্রপুঞ্জের একটি সমীক্ষায় এমনই রিপোর্ট দেওয়া হয়েছে। অর্থাৎ জনসংখ্যার নিরিখে চিনকে টপকে গেল ভারত।

ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড এর তরফে জানানো হয়েছে, এই বছরই দুই দেশের মধ্যে জনসংখ্যার পার্থক্য হবে ৩০ লক্ষ। বর্তমানে ভারতের মোট জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লক্ষ। চিনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লক্ষ। বিশ্বের তৃতীয় জনবহুল দেশ আমেরিকা। সেই দেশের জনসংখ্যা ৩৪ কোটি।

দীর্ঘ দিন ধরেই বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ চিন। ছয় দশক পরে চিনের জনসংখ্যা বৃদ্ধির অস্বাভাবিক হারে কমতে থাকে। সমীক্ষা বলছে, ভারতেও জনসংখ্যা বৃদ্ধির হার থমকে গিয়েছে। ২০১১ সালের পর এ দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.০২ শতাংশে থমকে গিয়েছে, যা আগে ছিল ১.০৭ শতাংশ। তবে চিনের মতো জনসংখ্যার হারে এতটা পতন হয়নি এই দেশে। তবে রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা নির্দিষ্ট ভাবে জানায়নি, কোন সময়ে ভারতকে আনুষ্ঠানিক ভাবে সর্বাধিক জনবহুল দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। প্রতি ১০ বছর অন্তর আদমশুমারি হওয়ার কথা থাকলেও ২০১১ সালের পর ভারতে আর জনগণনা হয়নি।

২০২২ সালে বিশ্বের সবচেয়ে দুই জনবহুল অঞ্চল হল পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্য ও দক্ষিণ এশিয়া। এই দুই অঞ্চলের মধ্যেই পড়ছে ভারত এবং চিন। পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বর্তমানে জনসংখ্যা ২৩০ কোটি। মধ্য ও দক্ষিণ এশিয়ায় ২১০ কোটি জনসংখ্যা।


You might also like!