Country

2 years ago

Narendra Modi : নতুন শিরোপা পাচ্ছে ভারত, ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন সুরাট ডায়মন্ড বুর্সের

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর : এতদিন যে শিরোপা ছিল আমেরিকার দখলে, তা এবার আসতে চলেছে ভারতের কাছে। ১৭ ডিসেম্বর, রবিবার বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অফিস ভবনটি গুজরাতের সুরাটে অবস্থিত। সুরাটে তৈরি বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবনের নাম সুরাট ডায়মন্ড বুর্স। হিরে তৈরির যাবতীয় কাজ এই অফিসে হয়। বিশ্বের বৃহত্তম দফতর ভবনের শিরোপা এত দিন ছিল আমেরিকার মাথায়। ভার্জিনিয়ার বিশাল এলাকা জুড়ে বিস্তৃত আমেরিকার প্রতিরক্ষা দফতরের অফিস পেন্টাগন বিশ্বের সবচেয়ে বড় অফিসের তকমা পেয়েছিল। এবার সেই শিরোপা আসছে ভারতের মুকুটে।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে সুরাট ডায়মন্ড বুর্সের অফিস ভবন তৈরির কাজ শুরু হয়। নির্মাণকাজের জন্য ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩,৫০০ কোটি টাকা খরচ হয়েছে। সুরাট ডায়মন্ড বুর্স ভবনটি ১৫ তলার একটি অফিস। অফিস ভবনটি তৈরি করেছে এক বিখ্যাত স্থাপত্য সংস্থা। ১৫ তলার বহুতলে কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য রয়েছে মোট ১৩১টি লিফ্‌ট। অফিসটিতে মোট ৬২২৪৫০.৩৬৮ বর্গমিটার কাজের জায়গা (ফ্লোর এরিয়া) রয়েছে। প্রদর্শনীশালা থেকে শুরু করে প্রশিক্ষণশালাও তৈরি করা হয়েছে সুরাট ডায়মন্ড বুর্সের অফিস ভবনে। বিশ্বের ৯০ শতাংশ হিরে কাটা হয় সুরাটে। হিরে কাটা, পালিশ করা থেকে শুরু করে বাণিজ্যিক লেনদেন, সব কাজই হবে এই অফিসের এক ছাদের তলায়।

You might also like!