Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Mumbai Rains: অবিশ্রান্ত বৃষ্টি মুম্বইয়ে, রাস্তায় জল জমে ভোগান্তি

Heavy rain in Mumbai
Heavy rain in Mumbai

 

মুম্বই, ২ জুলাই : ফের অবিশ্রান্ত বৃষ্টি বাণিজ্যনগরী মুম্বইয়ে। বৃহস্পতিবার ভোররাত থেকে বৃষ্টি শুরু হয় মুম্বইয়ে, টানা বৃষ্টিতে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় রাস্তায় জল জমে যায়, ফলে দুর্ভোগে পড়তে মুম্বইবাসীকে। আন্ধেরি এলাকায় আন্ডারপাস জলমগ্ন হয়ে পড়ে, মুষলধারে বৃষ্টির মধ্যেই ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে চলাচল করে যানবাহন। মুম্বইয়ের কিং সার্কেল, গান্ধী মার্কেট এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

মুম্বইয়ে অব্যাহত ভারী বর্ষণের ফলে দাদর স্টেশনে রেললাইন জলমগ্ন হয়ে পড়েছে। দাদরের হিন্দু কলোনিতেও জল জমে গিয়েছে। প্রভাদেবী এলাকায় রাস্তায় জমে থাকা জল পেরিয়েই যাতায়াত করেন মুম্বইবাসী। আবার এসজি বারভে রোড, সিন্ধি সোসাইটি, চেম্বুর প্রভৃতি এলাকাও জলের তলায়। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) মুম্বই-সহ পার্শ্ববর্তী জেলাগুলি যেমন রায়গড়, পালঘর ও থানেতে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে।

You might also like!