Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Country

1 year ago

A car hit a truck in Shahjahanpur: শাহজাহানপুরে ট্রাকে ধাক্কা গাড়ির, একই পরিবারের ৫ জনের মৃত্যু

A car hit a truck in Shahjahanpur
A car hit a truck in Shahjahanpur

 

শাহজাহানপুর, ১৯ ডিসেম্বর: উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন সদস্য। এছাড়াও আরও ৫ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, সংঘর্ষের অভিঘাতে গাড়িটির সামনের অংশ ভেঙে তছনছ হয়ে যায়। প্রাণ হারান ৫ জন, বাকি ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) রাজেশ এস বলেছেন, "বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বরেলি-এটাওয়া হাইওয়ের ওপর বারখেদা জয়পাল চৌরাস্তার কাছে। গাড়িতে চেপে একই পরিবারের সদস্যরা দিল্লি যাচ্ছিলেন। ওই গাড়িটি বেসামাল হয়ে ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় নিহতরা হলেন- রিয়াজুল আলী (৪৫), আমনা (৪২), গুড়িয়া (৯), তামান্না 'অনু' (৩২) ও নূর (৬)। শাহজাহানপুরের কান্ত শহরের বাসিন্দা রিয়াজুল দিল্লিতে পোশাকের ব্যবসায় করতেন। একটি বিয়ের অনুষ্ঠান শেষে বুধবার রাত ১০টা নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ট্রাকের চালককে পাকড়াও করা হয়েছে।

You might also like!