Country

2 years ago

Imran Khan: তোশাখানা মামলায় বড় স্বস্তি ইমরান ও তাঁর স্ত্রীর, সাজা স্থগিত করল ইসলামাবাদ হাইকোর্ট

Imran and his wife are relieved in the Toshakhana case
Imran and his wife are relieved in the Toshakhana case

 

ইসলামাবাদ, ১ এপ্রিল: তোশাখানা মামলায় বড়সড় স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। স্বস্তি পেয়েছেন তাঁর স্ত্রীর বুশরা বিবিও। সোমবার ইমরান ও বুশরা বিবির সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। ইসলামাবাদ হাইকোর্ট সোমবার তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির সাজা স্থগিত করেছে।

ইমলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক বলেছেন, শাস্তির বিরুদ্ধে আবেদন ঈদের ছুটির পর শুনানির জন্য নির্ধারণ করা হবে। উল্লেখ্য, জানুয়ারিতে তোশাখানা মামলায় নিম্ন আদালতের বিচারক মুহাম্মদ বশির ১৪ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ইমরান খান ও বুশরাকে।

You might also like!