Country

3 years ago

Jharkhand : ঝাড়খন্ড : পশ্চিম সিংভূমে ফের আইইডি বিস্ফোরণ, আহত একজন সিআরপিএফ জওয়ান

IED blast in jharkhand, one jawan injured
IED blast in jharkhand, one jawan injured

 

চাইবাসা, ৭ ফেব্রুয়ারি : ঝাড়খন্ডের পশ্চিম সিংভূম জেলায় আইইডি ফেটে ফের বিস্ফোরণ। এবার বিস্ফোরণে আহত হয়েছেন সিআরপিএফ-এর ৬০ নম্বর ব্যাটেলিয়নের একজন জওয়ান। মঙ্গলবার তল্লাশি অভিযানের সময় এই আইইডি বিস্ফোরণ হয়। আহত জওয়ানকে উদ্ধার করে রাঁচির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পশ্চিম সিংভূমের গোইলকরা থানা এলাকার হাথিবুরু জঙ্গলে অভিযানের সময় মঙ্গলবার আইইডি বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে সিআরপিএফ-এর একজন জওয়ান আহত হয়েছেন। ওই জওয়ানকে রাঁচির হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকাশপথে ওই জওয়ানকে রাঁচিতে নিয়ে যাওয়া হয়।


You might also like!