Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Country

2 years ago

House collapse in Agra: আগ্রায় ভেঙে পড়ল বাড়ি; ভগ্নস্তূপের নীচে চাপা পড়লেন পরিবারের সদস্যরা, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী যোগী

House collapsed in Agra (File Picture)
House collapsed in Agra (File Picture)

 

আগ্রা, ৭ আগস্ট : উত্তর প্রদেশের আগ্রায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ি। সোমবার সকালে আগ্রার শাহগঞ্জ থানার অন্তর্গত শিবনগর রাধে গলিতে অবস্থিত একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় ওই বাড়ির ভিতরে একই পরিবারের বেশ কয়েকজন সদস্য ছিলেন। বাড়ির ভগ্নস্তূপের নীচে পরিবারের সমস্ত সদস্যরা চাপা পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে বিকট শব্দ শোনা যায় এলাকায়। দেখা যায় বাড়িটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে, খনর পেয়ে ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দলও। শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মর্মান্তিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্ধারকাজে গতি আনতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সকলের সুস্থতা কামনা করেছেন তিনি।

You might also like!