Country

2 years ago

Tamilnadu: হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজল তামিলনাড়ুর বিভিন্ন জেলা, স্কুল ও কলেজে ছুটি ঘোষণা

Holidays have been declared in various districts, schools and colleges
Holidays have been declared in various districts, schools and colleges

 

চেন্নাই, ৮ জানুয়ারি: হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজল তামিলনাড়ুর বিভিন্ন জেলা। রবিবার রাত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয় তামিলনাড়ুর ভিলুপ্পুরম, কুড্ডালোর-সহ বিভিন্ন জেলায়। বৃষ্টিপাতের প্রেক্ষিতে সোমবার স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, তামিলনাড়ুর থিরুভারুরে দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৯ বছরের এক বালিকার, এছাড়াও ওই বালিকার ভাই আহত হয়েছে। প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ে দেওয়ালটি। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নান্নিলামের কাছে একটি গ্রামে।

তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং লাক্ষাদ্বীপের বিক্ষিপ্ত কিছু অংশে আগামী তিন-চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। মহারাষ্ট্রেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং পূর্ব রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত শিলাবৃষ্টি হতে পারে বলে আইএমডি জানিয়েছে।

You might also like!