Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Mumbai Airport : মুম্বই বিমানবন্দরে হুমকি ফোনে বোমাতঙ্ক! অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ

Hoax phone call in mumbai (Symbolic Picture)
Hoax phone call in mumbai (Symbolic Picture)

 

মুম্বই, ২৪ সেপ্টেম্বর  : মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নীল ব্যাগে বোমা রাখা আছে বলে একটি হুমকি ফোনকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তারপরই যুদ্ধকালীন তৎপরতায় বিমানবন্দরের প্রতিটি জায়গায় চিরুনি তল্লাশি চালান নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। বম্ব স্কোয়াডের আধিকারিকরা এসেও তল্লাশি চালান। যদিও শেষ পর্যন্ত বোমার কোনও সন্ধান মেলেনি। বর্তমানে বিমানবন্দরে ফোন করে যে বোমা থাকার কথা বলেছিল তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে মুম্বই পুলিশ।

মুম্বই পুলিশ জানিয়েছে, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভুয়ো ফোন করা হয়েছিল, ফোন করে বলা হয় বিমানবন্দরে একটি নীল ব্যাগে বোমা রয়েছে, মুম্বই পুলিশ অফিসার এবং বোম্ব স্কোয়াড দল বিমানবন্দরে পৌঁছে তদন্ত শুরু করে, তদন্তের সময় কিছুই পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ যে ফোন করেছে তাঁকে খুঁজছে।

You might also like!