Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Amit Shah : বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের ভাষার বৈচিত্র্যকে একত্রিত করার নাম হিন্দি : অমিত শাহ

Amit Shah (File Picture)
Amit Shah (File Picture)

 

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর : সমস্ত দেশবাসীকে হিন্দি দিবসের হার্দিক শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। হিন্দি দিবসের শুভেচ্ছা বার্তায় বৃহস্পতিবার অমিত শাহ বলেছেন, "বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের ভাষার বৈচিত্র্যকে একত্রিত করার নাম হিন্দি।" অমিত শাহ বলেছেন, "স্বাধীনতা আন্দোলন থেকে এখনও পর্যন্ত, হিন্দি দেশকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।"

প্রতি বছর ১৪ সেপ্টেম্বর দিনটি হিন্দি দিবস হিসেবে পালিত হয়। হিন্দি ভাষার প্রচার ও প্রসারই এই দিনটি উদযাপনের মূল লক্ষ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন এক ভিডিও বার্তায় আরও বলেছেন, "রাষ্ট্রসঙ্ঘেও হিন্দি ব্যবহারের ওপর জোর দিয়েছে ভারত... তৃতীয় ''অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন'' এই বছর পুনেতে আয়োজন করা হবে।"

You might also like!