Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Mohan Bhagwat: হিন্দু সমাজের নিজের ধর্মের মূল্যবোধ বোঝা উচিত: মোহন ভাগবত

Mohan Bhagwat
Mohan Bhagwat

 

নয়াদিল্লি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান ডঃ মোহন ভাগবত বলেন যে, হিন্দু সমাজ আগে হিন্দু ধর্মকে সঠিকভাবে অনুধাবন করুক। হিন্দু ম্যানিফেস্টো নামে একটি বইয়ের উদ্বোধনের সময় তিনি বলেন যে, রাজার কর্তব্যই হলো সমাজ এবং নাগরিকদের রক্ষা করা। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সভ্যতা ভবিষ্যতের দিশা খুঁজছে। একমাত্র ভারতই তাদের এই পথ দেখাতে পারে, তবে তার আগে ভারতকে পূর্ণ দৃষ্টি নিয়ে একটি সক্ষম ও শক্তিশালী ভারত হিসেবে দাঁড়াতে হবে।

আইআইটি খড়গপুরের স্নাতক এবং সন্ন্যাসী স্বামী বিজ্ঞানানন্দের গবেষণা ভিত্তিক এবং সময়োপযোগী বই দ্য হিন্দু ম্যানিফেস্টোর প্রশংসা করে ডঃ মোহন ভাগবত বলেন যে, এই বইটি ভবিষ্যতের জন্য একটি পথ তৈরি করবে এবং এটি হিন্দু ধর্মের বৌদ্ধিক ও এর বৈশ্বিক দৃষ্টি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করবে। ডঃ মোহন ভাগবত বলেন যে, সময়ের প্রয়োজনেই সনাতন হিন্দু সমাজের দৃষ্টিভঙ্গি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। তিনি আরও বলেন, এটা সত্য যে আমরা কখনও কাউকে আক্রমণ করিনি এবং আমাদের অহিংসার ভাবনা হলো মানুষের চিন্তাধারা পরিবর্তন করার জন্য। কিন্তু কেউ যদি তার চিন্তাধারা পরিবর্তন না করে, তখন তাকে শাস্তি দেওয়াও ধর্ম। রাম ও রাবণের যুদ্ধে আমরা তা দেখেছি। এই উপলক্ষ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ যোগেশ কুমার হিন্দু দর্শনকে বিশ্বের শ্রেষ্ঠ দর্শন বলে অভিহিত করেন।

You might also like!