Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Country

1 year ago

Vishnu gupta car attacked: আজমেরে আক্রান্ত হিন্দু সেনার বিষ্ণু গুপ্তা, তদন্তে পুলিশ

Vishnu gupta car attacked
Vishnu gupta car attacked

 

আজমের, ২৫ জানুয়ারি : রাজস্থানের আজমেরে আক্রান্ত হলেন হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা শনিবার তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সম্প্রতি বিষ্ণু গুপ্তা দাবি করেছিলেন, আজমের দরগায় মন্দির রয়েছে। বিষ্ণু গুপ্তার এই দাবির পরই তাঁর ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এই হামলা প্রসঙ্গে বিষ্ণু গুপ্তা বলেছেন, আমি দিল্লিতে যাচ্ছিলাম, আমি দেখি দু'জন বাইকে আসছে। যেই মাত্র আমি গুলির শব্দ শুনলাম, চালককে জোরে গাড়ি চালাতে বললাম। এরপর তারা পালিয়ে যায়, আমাকে থামানোর এটি একটি পরিকল্পনা, আজমের দরগা মামলা তুলে নেওয়ার জন্য আমি আগেও হুমকি পেয়েছি। যাইহোক, আমি ভয় পাচ্ছি না।" আজমেরের পুলিশ সুপার বন্দিতা রানা বলেছেন, "আমরা গাড়িতে গুলি চালানোর অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।"

You might also like!