গুজরাটে বড় ধাক্কা খেল কংগ্রেস, ভোট মরশুমে হাত ছেড়েই বিজেপিতে হিমাংশু ব্যাস

himangshu vyas joins bjp today
himangshu vyas joins bjp today

 

আহমেদাবাদ, ৫ নভেম্বর : ভোটের আগে গুজরাটে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। শনিবার কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন প্রবীণ নেতা হিমাংশ ব্যাস। শুধু কংগ্রেস ছাড়াই নয়, হাতছাড়ার পর এদিনই পদ্মশিবিরে যোগ দিয়েছেন তিনি। গুজরাট কংগ্রেস নেতৃত্বকে রীতিমতো চমকে দিয়ে শনিবার কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন হিমাংশু, এরপর থেকেই গুঞ্জন চলছিল যে তিনি যোগ দিতে পারেন বিজেপিতে। দুপুরের পরই সেই জল্পনা সত্যি হয়েছে। এদিন তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। প্রসঙ্গত, ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের ইনচার্জ ছিলেন হিমাংশু।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…