Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Hemant Soren: ইডি-র বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ হেমন্তের, বললেন তাঁদের কাছে কোনও প্রমাণই নেই

Hemant Soren (File Picture)
Hemant Soren (File Picture)

 

রাঁচি, ১ ফেব্রুয়ারি: জমি জালিয়াতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হওয়ার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। হেমন্ত দাবি করেছেন, ইডি-র কাছে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণই নেই। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বুধবার রাতেই হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি।

তার আগে এক ভিডিও বার্তায় হেমন্ত সোরেন বলেন, "সম্ভবত ইডি আমাকে গ্রেফতার করবে, কিন্তু আমি মোটেও চিন্তিত নই, কারণ আমি শিবু সোরেনের সন্তান...একদিনের জিজ্ঞাসাবাদের পর, তাঁরা আমাকে এমন বিষয়ে গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছে যা আমার সঙ্গে সম্পর্কিত নয়। তাঁদের কাছে এখনও কোনও প্রমাণ নেই। তাঁরা আমার দিল্লির বাসভবনেও অভিযান চালিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। যারা দরিদ্র, আদিবাসী, দলিত এবং নিরপরাধদের উপর অত্যাচার করে তাঁদের বিরুদ্ধে আমাদের এখন নতুন লড়াই করতে হবে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…