রাঁচি, ২৮ জুলাই : ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন ঝাড়খণ্ডে বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি। হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে তোপ দেগে বাবুলাল বলেছেন, ঝাড়খণ্ডের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। তিনি দাবি করেছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
শুক্রবার রাঁচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝাড়খণ্ডে বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি বলেছেন, "ঝাড়খণ্ডে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে এবং আমি শুরু থেকেই তা বলে আসছি...ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পুলিশকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন...যাদের অপরাধীদের ধরার কথা ছিল তারা 'ভসুলি'-তে জড়িত।