Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

IMD issue Rain Forecast: ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, কেরল ও কর্ণাটকেও বৃষ্টি-সতর্কতা

Heavy rains Northeast India
Heavy rains Northeast India

 

নয়াদিল্লি, ২ জুন : ভারী বৃষ্টিতে এমনিতেই বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত। লাগাতার বৃষ্টিতে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে আগামী অন্তত ৬ দিন বৃষ্টিপাত চলবে। আইএমডি আরও জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণ ভারতের কেরল, মাহে এবং কর্ণাটকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে। আইএমডি পূর্বাভাসে জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে একই রকম পরিস্থিতি থাকবে। উত্তর-পশ্চিম ভারতের ক্ষেত্রেও মঙ্গলবার পর্যন্ত কোঙ্কন এবং গোয়ায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমডি আগামী তিন দিন পশ্চিম রাজস্থানে ধুলো ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে।

You might also like!