
তিরুবনন্তপুরম, ৪ জুলাই: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে কেরলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত। আগামী দু'দিন সারা রাজ্য ব্যাপী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইদ্দুকি ও কান্নুর জেলায় এবং কোঝিকোড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের ১০টি জেলায় কমলা ও ২টি জেলায় হলুদ সতর্কতা রয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী-র ৭ টি দল রাজ্যে মোতায়েন করা হয়েছে। এর্নাকুলাম ও আলাপুঝা জেলায় সব শিক্ষা প্রতিষ্ঠান ও কাসারগড় জেলার সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবারই ভারী বৃষ্টি হয়েছে কেরলের কোচিতে। জেলা কালেক্টর এনএসকে উমেশ বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত খনির কার্যক্রম স্থগিত করা হয়েছে। ভারী বৃষ্টির জন্য দক্ষিণ কন্নড় জেলায় স্কুল ও কলেজ এদিন বন্ধ ছিল। এই অঞ্চলে অত্যধিক বৃষ্টির কারণে, জেলা কর্তৃপক্ষ ম্যাঙ্গালুরু, মুলকি, উল্লাল, মুদবিদ্রি এবং বান্টওয়ালের সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে।
