Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Floods Hit J&K's Rajouri: রাজৌরিতে প্রবল বৃষ্টি; আকস্মিক বন্যায় ভাসলো বাড়ি-গাড়ি, নিখোঁজ এক মহিলা

Flash Floods Hit J&K's Rajouri
Flash Floods Hit J&K's Rajouri

 

রাজৌরি, ১৯ জুলাই : জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে অতিভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে| শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে| সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রা ব্যাহত হয়েছে| এছাড়াও সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে| রবিবার এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ| সেইসঙ্গে জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে দিল্লি থেকে জম্মুতে ফিরছেন তিনি|

এদিন তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেল-এ একাধিক পোস্টে লিখেছেন, আবহাওয়া দফতরের জারি করা সতর্কবার্তা এবং জম্মু বিভাগের বিভিন্ন অংশে উদ্ভূত পরিস্থিতির ভয়াবহতার পরিপ্রেক্ষিতে, আমি ব্যক্তিগতভাবে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আজ বিকেলে দিল্লি থেকে জম্মুর উদ্দেশে রওনা দেব।

আজ ভোর হওয়ার পর থেকেই আমি জম্মুর কিছু অংশে, বিশেষ করে রাজৌরি ও তার আশেপাশের এলাকায় অতিভারী বৃষ্টির কারণে সৃষ্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমি এই অঞ্চলের স্থানীয় বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতি যেহেতু ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, প্রশাসনের অগ্রাধিকার হলো মূল্যবান জীবন রক্ষা করা। বৃষ্টি ও আকস্মিক বন্যায় যাঁদের সম্পত্তির ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করার জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে।

You might also like!