Country

2 years ago

Heavy rain forecast in kashmir :জম্মু ও কাশ্মীরে ভারী বর্ষণের পূর্বাভাস, দ্বিতীয় দিনের জন্যও স্থগিত অমরনাথ যাত্রা

Heavy rain forecast in kashmir
Heavy rain forecast in kashmir

 

শ্রীনগর, ৮ জুলাই : জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। ৯ জুলাই পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে জম্মু ও কাশ্মীরে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মৌসুমী বায়ু এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৯ জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

৯ জুলাইয়ের মধ্যে জম্মু বিভাগের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে কাশ্মীর উপত্যকার কিছু জায়গায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপরে ধীরে ধীরে বৃষ্টি হ্রাস পাবে। বৃষ্টির সৌজন্যে তাপমাত্রার পারদও কিছুটা নেমেছে জম্মু ও কাশ্মীরে। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে খারাপ ও প্রতিকূল আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনও স্থগিত রয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা। আবহাওয়ার উন্নতি হলেই পুনরায় শুরু হবে অমরনাথ যাত্রা। শনিবার দ্বিতীয় দিন, বালতাল ও পহেলগাম উভয় রুট থেকেই স্থগিত রয়েছে অমরনাথ যাত্রা।




You might also like!