Country

2 years ago

Heavy rains in Uttarkashi: বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তরকাশিতে; ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত, ৪০টি গ্রামে বিদ্যুৎ নেই

Heavy rain damage in North Kashi (File Picture)
Heavy rain damage in North Kashi (File Picture)

 

উত্তরকাশি, ২৩ জুলাই: বৃষ্টি দুর্যোগে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায়। ভারী বৃষ্টিতে উত্তরকাশি জেলার পুরোলা, বারকোট ও দুন্দায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ৪০টি গ্রামে বিদ্যুৎ নেই, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তা। রবিবার সকালে উত্তরকাশির জেলাশাসক অভিষেক রোহিলা বলেছেন, ভারী বৃষ্টির কারণে উত্তরকাসি জেলার পুরলা, বারকোট এবং দুন্ডায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ৫০টি সড়ক বন্ধ রয়েছে। প্রায় ৪০টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে এবং ৪০০টির বেশি কৃষি জমির ড্রেন ভেসে গিয়েছে।

উত্তরকাশির এসপি অর্পণ যদুবংশী বলেছেন, আরাকোট বাজারের কাছে প্রবল ভূমিধসের কারণে আরাকোট-হিমাচল প্রদেশ সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বৃষ্টির সতর্কতার পরিপ্রেক্ষিতে যাত্রীদের আপাতত তাঁদের গঙ্গোত্রী-যমুনোত্রী যাত্রা স্থগিত করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।


You might also like!