Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Heatwave Sweeps Delhi: লু বইছে দিল্লিতে, গরমে কাহিল মধ্য ও উত্তর-পশ্চিম ভারত

Delhi Heatwave
Delhi Heatwave

 

নয়াদিল্লি, ২৬ মে : বিগত কয়েকদিন ধরে লু বইছে জাতীয় রাজধানী দিল্লিতে। গরমের দাপট কমছেই না, বরং বেড়েই চলেছে। অসহ্য গরমে নাজেহাল মধ্য ও উত্তর-পশ্চিম ভারতও। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ৪-৫ দিন মধ্য ও উত্তর-পশ্চিম ভারতে এবং আগামী ৩-৪ দিন পূর্ব ভারতে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তীব্র এই দাবদাহের পরিস্থিতিতে অতিরিক্ত জল পান করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

দিল্লি, পঞ্জাব, চন্ডীগড়, উত্তর প্রদেশে আগামী কয়েকদিন অত্যধিক গরম অব্যাহত থাকবে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভেও গরম বজায় থাকবে। পাহাড়েও আগামী কয়েকদিন গরম বজায় থাকবে। উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশেও গরমের পূর্বাভাস দিয়েছে আইএমডি।

You might also like!