Country

1 hour ago

Heatwave-forecast : দিল্লি-সহ একাধিক রাজ্যে তীব্র গরম, হিমাচলে ফের বৃষ্টির পূর্বাভাস

heatwave alert Delhi (symbolic picture)
heatwave alert Delhi (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৩ এপ্রিল : তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে রাজধানী দিল্লিতে। গরমে ওষ্ঠাগত প্রাণ। দিল্লির পাশাপাশি হরিয়ানা, চন্ডীগড় ও ছত্তিশগড়-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে আগামী চার-পাঁচ দিন তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পাশাপাশি আইএমডি জানিয়েছে, উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতের বেশ কিছু অংশে লু বইবে। পঞ্জাবের চার জেলা লুধিয়ানা, সঙ্গরুর, ফতেহগড় সাহিব এবং পটিয়ালায় ২৪ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ এবং প্রচণ্ড গরমের পরিস্থিতি জারি থাকবে। অন্য দিকে, চণ্ডীগড় এবং সংলগ্ন অঞ্চলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আইএমডি জানিয়েছে, আগামী ৩-৪ দিন লু বইতে পারে পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং ছত্তিশগড়ে। অন্য দিকে, আগামী ২-৩ দিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এবং ওড়িশার কিছু অংশে। দেশের বিভিন্ন রাজ্যে যখন অত্যধিক গরম, এমন সময়ে হিমাচল প্রদেশে ফের বৃষ্টির পূর্বাভাস, সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও। শুক্রবার, ২৪ এপ্রিল থেকে হিমাচলে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২৫ ও ২৬ এপ্রিল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

You might also like!