Country

2 years ago

Court to hear Kejriwal: বুধবার দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের গ্রেফতারি মামলার শুনানি

Hearing of Kejriwal's arrest case in Delhi High Court on Wednesday
Hearing of Kejriwal's arrest case in Delhi High Court on Wednesday

 

নয়াদিল্লি, ২৬ মার্চ: ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি দ্রুত শুনানির আবেদন করলেও আদালত তাঁর সেই আবেদন গ্রাহ্য করেছিল না। তবে বুধবার কেজরিওয়ালের করা মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে। উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ২১ মার্চ গ্রেফতার করা হয়। ২৮ মার্চ পর্যন্ত তাঁর ইডি হেফাজতের মেয়াদ। কেজরিওয়াল এরপরই দিল্লি হাইকোর্টে তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে মামলা করেন। তবে হোলির জন্য আদালত বন্ধ থাকায় এই মামলার শুনানি পিছিয়ে যায়। বুধবার সেই মামলার শুনানি হবে বলে জানতে পারা গেছে। প্রসঙ্গত, দিল্লি হাইকোর্ট তাঁকে সুরক্ষা দিতে অস্বীকার করার পরই কেজরিওয়ালকে বাড়ি থেকে গ্রেফতার করেছিল ইডি।

You might also like!