Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

Amit Shah: “ভবিষ্যৎ বিপ্লবীদের পথপ্রদর্শক হয়ে ওঠেন”, বাসুদেব বলবন্ত ফাড়কেকে শ্রদ্ধা অমিত শাহর

Shah pays tribute to Phadke
Shah pays tribute to Phadke

 

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি : “আমি অমর শহীদ বাসুদেব বলবন্ত ফাড়কে জিকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই”। সোমবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিতবাবু লিখেছেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র আন্দোলনের শিঙা বাজিয়েছিলেন তিনি। দেশবাসীকে জাতি, ধর্ম ও অঞ্চলের ঊর্ধ্বে উঠে নিজেদের সংগঠিত করতে এবং স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত করেছিলেন।

অমর শহীদ ফাড়কেজি তাঁর বীরত্ব ও প্রজ্ঞা দিয়ে ব্রিটিশ শাসনকে নস্যাৎ করে ভবিষ্যৎ বিপ্লবীদের পথপ্রদর্শক হয়ে ওঠেন। ব্রিটিশ রাজকে ভীত করে তুলেছিলেন। তাঁকে তাঁর মৃত্যুবার্ষিকীতে বিনম্র প্রণাম।” প্রসঙ্গত, ১৯৮৪ সালে ভারত সরকার ফাড়কের সম্মানে ৫০ পয়সার একটি ডাকটিকিট জারি করে। দক্ষিণ মুম্বইয়ের মেট্রো সিনেমার কাছে একটি চকের নামকরণ করা হয় তাঁর সম্মানে। তাঁর ওপর তৈরি গজেন্দ্র আহিরে পরিচালিত একটি মারাঠি চলচ্চিত্র ২০০৭-এর ডিসেম্বর মাসে মুক্তি পায়।

You might also like!