Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

3 years ago

Har Ghar Tiranga Rally : ডাল লেকে তিরঙ্গা শিকারা র‍্যালির সূচনা করলেন মনোজ সিনহা

har ghar tiranga rally in dal lake
har ghar tiranga rally in dal lake

 

শ্রীনগর, ১২ আগস্ট : হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে শ্রীনগরের ডাল লেকে তিরঙ্গা শিকারা র‍্যালির সূচনা করলেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। শুক্রবার সকালে ডাল লেকে তিরঙ্গা শিকারা র‍্যালির সূচনা করার পর সকলের কাছে নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে শ্রীনগরের ডাল লেকে তিরঙ্গা শিকারা র‍্যালির আয়োজন করা হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের ইউথ সার্ভিস ও ক্রীড়া দফতরের উদ্যোগে এই তিরঙ্গা শিকারা র‍্যালির আয়োজন করা হয়। উপ-রাজ্যপাল মনোজ সিনহা জাতীয় পতাকা নেড়ে তিরঙ্গা শিকারা র‍্যালির সূচনা করেন। এদিন মনোজ সিনহা টুইট করে জানিয়েছেন, হর ঘর তিরঙ্গা র‍্যালির সূচনা করলাম। এটি দেশের আদর্শ ও আকাঙ্খার উদযাপন। ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত নিজেদের বাড়িতে তিরঙ্গা উত্তোলন করে এই অভিযানে অংশ নেওয়ার জন্য সকলের কাছে আমি অনুরোধ করছি।

You might also like!