Country

2 years ago

GMC issues: কর খেলাপি ৫০টি সম্পত্তির স্বত্বাধিকারীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি গুয়াহাটি পুরনিগমের

Guwahati Purnigam issues warrant against 50 tax defaulting property owners
Guwahati Purnigam issues warrant against 50 tax defaulting property owners

 

গুয়াহাটি, ১৮ ফেব্রুয়ারি: কর খেলাপি ৫০টি সম্পত্তির স্বত্বাধাকারীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন গুয়াহাটি পুরনিগম (জিএমসি) কর্তৃপক্ষ। বকেয়া আদায়ে ব্যর্থ হলে গুয়াহাটি মিউনিসিপ্যাল অ্যাক্ট-১৯৭১-এর ধারা ১৮৯ (১) এবং ১৮৯ (২)-এর অধীনে ওই সব সম্পত্তি ক্রুক করবে জিএমসি।

গুয়াহাটি পুরনিগমের কমিশনার একটি প্রেসবার্তায় এ খবর জানিয়ে বলেছেন, শহরে সম্পত্তি কর সংগ্রহ এবং ট্রেড লাইসেন্স প্রবিধান কার্যকর করতে জোরদার অভিযান চালিয়েছে জিএমসি। সম্পত্তি কর খেলাপিদের মোকাবিলা করার লক্ষ্যে আজ ১৮ ফেব্রুয়ারি ৫০টিরও বেশি সম্পত্তির মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। ওই সম্পত্তিগুলির মোট বকেয়া ২ কোটি টাকা।

কমিশনার জানান, এই পদক্ষেপ তাঁরা গ্রহণ করেছেন তাদের জন্য যারা সম্পত্তি করের বাধ্যবাধকতা অবহেলা করে। প্ৰয়োজনে গুয়াহাটি মিউনিসিপ্যাল অ্যাক্ট-১৯৭১-এর ধারা ১৮৯ (১) এবং ১৮৯ (২)-এর অধীনে ওই সব সম্পত্তি ক্রুক করতে বাধ্য হবে পুরনিগম কর্তৃপক্ষ। প্ৰেস বাৰ্তায় তিনি জানান, এই পদক্ষেপ ট্রেড লাইসেন্স প্রবিধান প্রয়োগের প্রতি পুরনিগমের সক্রিয় অবস্থানের উপর ভিত্তি করে গ্রহণ করা হয়েছে।

জিএমসি কমিশনার জানান, চলতি মাসের ১৬ তারিখ প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স ছাড়া পরিচালিত ব্যবসাগুলির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। অবৈধভাবে ব্যবসা করার দায়ে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং একজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এগুলি ট্রেড লাইসেন্স ছাড়া টু-হুইলার বিক্রির জন্য এনসি রোডে অবস্থিত এডি সার্ভিস সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইভাবে লখরা রোডের এআর স্টিল ট্রেডিংকে উপযুক্ত ট্রেড লাইসেন্স না থাকার জন্য জরিমানা করা হয়েছে। উপরন্তু, জনৈক মদনলাল পারিখকে পুরনিগমের নিয়ম লঙ্ঘন করে শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্স নিয়ে লখরা রোডে দুটি বাণিজ্য করার জন্য জরিমানা করা হয়েছে।


You might also like!