Country

2 years ago

Police Encounter:পুলিশের সঙ্গে গুলির লড়াই, দিল্লির রোহিণীতে পাকড়াও বহু খুনে অভিযুক্ত 'কন্ট্রাক্ট কিলার'

Gunfight with police, 'contract killer' accused of multiple murders arrested in Delhi's Rohini
Gunfight with police, 'contract killer' accused of multiple murders arrested in Delhi's Rohini

 

নয়াদিল্লি, ৬ জুলাই : পুলিশের সঙ্গে দুষ্কৃতীর গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির রোহিণী এলাকা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কুখ্যাত দুষ্কৃতী কামিলকে ধরতে বৃহস্পতিবার ভোররাতে রোহিণী এলাকায় অভিযান চালায় পুলিশ। তাদের দেখেই কামিল পালানোর চেষ্টা করে। এরপর শুরু হয় গুলির লড়াইও, শেষমেশ ‘কনট্র্যাক্ট কিলার’-কে গ্রেফতার করে পুলিশ।

দিল্লি পুলিশের স্পেশাল সেল রোহিণী সেক্টর ২৯-৩০-এর আশেপাশে একটি এনকাউন্টারের পরে কামিল নামে ওই কন্ট্রাক্ট কিলারকে গ্রেফতার করেছে। পুলিশের মতে কামিলের বিরুদ্ধে ১২টিরও বেশি মামলা নথিভুক্ত রয়েছে, যার মধ্যে সাম্প্রতিক মামলাটি রয়েছে যেখানে দিল্লির জামা মসজিদ এলাকায় গুলিবর্ষণে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। কামিলের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে ও জিজ্ঞাসাবাদ চলছে।

You might also like!