Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

Tral encounter: পুলওয়ামায় সেনা-জঙ্গির গুলির লড়াই, নিকেশ ৩ জঙ্গি

Army personnel keeping vigil
Army personnel keeping vigil

 

শ্রীনগর, ১৫ মে : বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়। গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। এর পরেই শুরু হয় লড়াই। জানা যাচ্ছে, নিরাপত্তা বাহিনী তিন জঙ্গিকে নিকেশ করেছে। নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, এই অভিযানে তিনজন জঙ্গি নিহত হয়েছে। তবে নিহত জঙ্গিদের বিস্তারিত পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে, ওই এলাকায় অভিযান চলছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ কাশ্মীর জেলার অবন্তীপোরার নাদের ত্রাল এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। জঙ্গিদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করে। তাতেই তিন জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গেছে।

You might also like!