Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Smriti Irani:মণিপুর নিয়ে আলোচনার জন্য সর্বদা প্রস্তুত ছিল সরকার, বিরোধীরাই পালিয়েছে : স্মৃতি ইরানি

Smriti Irani
Smriti Irani

 

নয়াদিল্লি, ৯ আগস্ট : মণিপুর নিয়ে আলোচনার জন্য সর্বদা প্রস্তুত ছিল সরকার, পালিয়েছে তো বিরোধীরাই। বুধবার লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। বুধবার লোকসভায় স্মৃতি ইরানি বলেছেন, "সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বারবার বলেছেন, সরকার মণিপুর ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত। বিরোধীরা পালিয়েছে, আমরা না।"

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে স্মৃতি ইরানি আরও বলেছেন, "মণিপুর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কখনও বিভক্ত ছিল না, বিভক্ত হবেও না।" রাহুলকে উদ্দেশ্য করে স্মৃতি বলেন, "আপনি ভারত নন, কারণ ভারত দুর্নীতিগ্রস্ত নয়। ভারত বংশবাদ নয় যোগ্যতায় বিশ্বাস করে এবং আজকের দিনে আপনার মতো লোকদের মনে রাখা দরকার ব্রিটিশদের যা বলা হয়েছিল - ভারত ছাড়ো। দুর্নীতি ভারত ছাড়ো, বংশবাদ ভারত ছাড়ো। মেধা এখন ভারতে স্থান পায়।"


You might also like!