
নয়াদিল্লি, ১৭ মার্চ : আজ শুক্রবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, শুক্রবার সকালে সংসদ ভবনে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। শাহরে সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি সংসদ ভবনে গিয়েছেন বলে খবর সূত্রের।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ডিএ-র দাবিতে আন্দোলন চলছে। চাকরিতে নিয়োগের দাবিতেও আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। সেই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য এর আগে গত মাসে রাজধানী দিল্লি সফরে গিয়ে বাংলার রাজ্যপাল বৈঠক করেছিলেন বাংলার পূর্ববর্তী রাজ্যপাল তথা বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে। সেই বৈঠকে প্রাক্তন রাজ্যপালের কাছ থেকে সিভি আনন্দ বোস বাংলার বিভিন্ন বিষয়ে ধারণা নিয়েছিলেন বলে সূত্রের খবর।
