Country

2 years ago

Snow forecast in Himachal :আপেলচাষিদের জন্য সুখবর! ফের বৃষ্টির পূর্বাভাস হিমাচলে, তুষারপাতেরও সম্ভাবনা

Snow forecast in Himachal
Snow forecast in Himachal

 

শিমলা, ১৬ ফেব্রুয়ারি : হিমাচল প্রদেশে আবারও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১৮ ফেব্রুয়ারির পর বদলাবে হিমাচলের আবহাওয়া, সৌজন্যে অবশ্যই পশ্চিমী ঝঞ্ঝা। ১৮ ফেব্রুয়ারি থেকে এই মরশুমের দ্বিতীয় তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি থেকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা এই অঞ্চলকে প্রভাবিত করতে পারে, এর ফলেই সমতলে বৃষ্টি ও উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হিমাচল প্রদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

এ বছরের ডিসেম্বর ও জানুয়ারিতে বৃষ্টি এবং তুষারপাতের দেখা মেলেনি হিমাচল প্রদেশে। ফেব্রুয়ারির বৃষ্টি অবশ্য রাজ্যের কৃষক এবং উদ্যান চাষীদের বিশাল স্বস্তি দিয়েছে। আপেলচাষিরা বলছেন, ফলের ভালো ফলনের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন হয়। অর্থাৎ ১৮ ফেব্রুয়ারির পর আবহাওয়া বদলালে হিমাচল প্রদেশে ফের মুখে হাসি ফুটবে আপেলচাষিদের।

You might also like!