
নয়াদিল্লি, ৬ মে : আর্থিক সংকটের মুখে থাকা গো ফাস্ট এয়ারলাইন্সের পরিষেবা ১২ মে পর্যন্ত স্থগতি রাখা হয়েছে। স্বেচ্ছায় নিজেকে দেউলিয়া ঘোষণা করার জন্য, গো ফাস্ট ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি)-এর কাছে একটি পিটিশন দাখিল করেছে । সোমবার এই দুটি পিটিশনের শুনানি করবে এনসিএলটি ।
গো ফাস্ট টুইট করেছে, ১২ মে পর্যন্ত তার সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াদিয়া গ্রুপ কোম্পানি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের পুরো টাকা শীঘ্রই ফেরত দেওয়া হবে। এর আগে, সংস্থাটি ২-৩ মে পর্যন্ত তার সমস্ত ফ্লাইট বাতিল করেছিল, তারপর সেটা ৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। সংস্থাটির বর্তমানে ৬,৫২১ কোটি টাকা ঋণ রয়েছে।
