Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Country

1 year ago

Baba Siddiqui murder case: বাবা সিদ্দিকি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে

Baba Siddiqui murder case
Baba Siddiqui murder case

 

মুম্বই, ১৩ অক্টোবর: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকির (৬৬) শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় বুলেটবিদ্ধ বাবা সিদ্দিকিকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। সিদ্দিকি খুনে মুম্বইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি পুলিশের স্পেশাল সেলও মহারাষ্ট্রে এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ছোট বা বড় কোনও গ্যাংই এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই ঘটনা ঘটিয়েছে। সূত্রের খবর, মুম্বই পুলিশ লরেন্সকে জিজ্ঞাসাবাদ করতে আসতে পারে।

জানা গিয়েছে, শনিবার রাতে অফিস থেকে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠছিলেন বাবা সিদ্দিকি, সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনটি গুলি সরাসরি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন সিদ্দিকি। এরপর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে।

You might also like!