Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

G-20: "জি-২০ শীর্ষ সম্মেলনের সাফল্য কামনায় গঙ্গার ঘাটে গঙ্গাপুজো রাজ্যপালের

"Ganga Pujo at Ganga Ghat by Governor to wish success of G-20 summit
"Ganga Pujo at Ganga Ghat by Governor to wish success of G-20 summit

 

কলকাতা, ৮ সেপ্টেম্বর : জি-২০ শীর্ষ সম্মেলনের সাফল্য কামনায় গঙ্গাপুজো করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। শুক্রবার সকালে তিনি গঙ্গার ঘাটে গিয়ে পুরোহিতের সঙ্গে সঙ্গে মন্ত্রোচ্চারণে করে গঙ্গা মায়ের উদ্দেশ্যে দিলেন অঞ্জলিও।

এদিন রাজ্যপাল বলেন,"জি-২০ সম্মেলনের সাফল্য প্রার্থনা করে এই পুজো ৷ ভারতের সফলতা ও পশ্চিমবঙ্গের সফলতা কামনায় পুজো ৷" রাত পোহালেই নয়াদিল্লিতে বসছে জি-২০ শীর্ষ সম্মেলনের আসর ৷ এই প্রথমবার ভারতে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন ৷ এই উপলক্ষে দিল্লিতে বসছে চাঁদের হাট । শীর্ষ সম্মেলনে যোগদানকারী রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থাগুলির প্রধানদের স্বাগত জানাতে ভারত জোরদার প্রস্তুতি নিয়েছে।ভারত মন্ডপমেই হতে চলেছে দুই দিনের জি–২০ শীর্ষ সম্মেলন। নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে আন্তর্জাতিক সম্মেলনস্থল ‘ভারত মন্ডপম’, অনেক আগে যার নাম ছিল ‘প্রগতি ময়দান’। প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই ভারত মণ্ডপ ৷ ১৫০টি ফোয়ারা, ১০০টি ভাস্কর্য-সহ বিভিন্ন আকৃতির গাছ দিয়ে সাজানো হয়েছে সম্মেলন চত্বর ৷ ১২৩ একর এলাকাজুড়ে তৈরি এই মণ্ডপ বর্তমানে দেশের মধ্যে সম্মেলন ও প্রদর্শনীর বৃহত্তম কেন্দ্রস্থল ৷ ইতিমধ্যেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে অতিথিরা আসতে শুরু করেছেন দিল্লিতে।

You might also like!