
নয়াদিল্লি : কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি হিমাচল প্রদেশের জন্য ১৫৪.২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছেন। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী জানান, দেশে মসৃণ পরিবহণের জন্য পরিকাঠামো শক্তিশালী করা মোদী সরকারের অগ্রাধিকার।
গডকরি এক্স মাধ্যমে পোস্ট করে জানান, সম্প্রতি হিমাচল প্রদেশে প্রাকৃতিক দুর্যোগের ফলে বিরাট ক্ষতি হয়েছে। এবিষয়ে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে হিমাচলের পরিকাঠামো উন্নয়নের জন্য নতুন অনুমোদনের বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। গডকরি আরও লেখেন, আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে, এই অনুমোদনের আওতায় সোয়ান নদীর ওপর ৫০ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে এবং বিয়াস নদীর ওপর ১০৩ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে পং বাঁধ নির্মাণ করা হবে।
