
পানাজি, ১৯ জুন : গোয়ায় সোমবার শুরু হয়েছে জি-টুয়েন্টি পর্যটন সংক্রান্ত কর্মীগোষ্ঠীর শেষ ও সমাপনী বৈঠক। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এর সঙ্গেই অনুষ্ঠিত হবে পর্যটন সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের আলোচনা সভাও। অর্থনৈতিক বৃদ্ধি আরও তরান্বিত করা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়ন বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
প্রধান ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পাশাপাশি, জি-টোয়েন্টি সদস্য দেশগুলির প্রতিনিধিদের যুক্ত করে, কেন্দ্রীয় সরকারের মন্ত্রক, বিভিন্ন রাজ্য সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে ক্রুজ ট্যুরিজম, গ্লোবাল ট্যুরিজম প্লাস্টিক ইনিশিয়েটিভ এবং পাবলিক প্রাইভেট সেক্টরের গুরুত্বপূর্ণ উদ্যোগ।
